• সিলেট, সকাল ১০:৪২, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছি ন তা ই, আ ট ক ২

admin
প্রকাশিত জুন ৪, ২০২৬
ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছি ন তা ই, আ ট ক ২

Manual8 Ad Code

ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছি ন তা ই, আ ট ক ২

নিজস্ব প্রতিবেদক

 

Manual5 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও টাকাসহ তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় খেজুর মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে।

ধাওয়ার মুখে দুই ছিনতাইকারীকে একটি মোটরসাইকেল ও একটি ডেগারসহ আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। তবে তাদের কয়েকজন সহযোগী ছিনতাই করা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আটক দুই ছিনতাইকারীকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়ায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পালিয়ে যাওয়াদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

 

Manual6 Ad Code

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছিনতাই হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com