• সিলেট, সন্ধ্যা ৭:৫৮, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নয়াবাজার এলাকা থেকে গ্রে ফ তা র মাসুক

admin
প্রকাশিত জুন ১৫, ২০২৬
নয়াবাজার এলাকা থেকে গ্রে ফ তা র মাসুক

Manual1 Ad Code

নয়াবাজার এলাকা থেকে গ্রে ফ তা র মাসুক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরী থেকে ৮৫ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২শ’ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. মাসুক মিয়া (৪৫)। তিনি মহানগরীর জালালাবাদ থানাধীন ০১নং জালালাবাদ ইউ/পির কালিরগাঁও এলাকার ইছহাক আলীর ছেলে।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শিবের বাজার ফাঁড়ি পুলিশের একটি দল শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জালালাবাদ থানাধীন ০১নং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মাসুক মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২শ’ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

 

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১০, তারিখ-১৩/০৬/২০২৬ খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬ রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com