• সিলেট, সকাল ৬:৪৩, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাওরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
হাওরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

Manual1 Ad Code

হাওরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে নৌকায় করে কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোররাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন আখঞ্জী (২৫) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকার খোলা অংশে অবস্থান করছিলেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com