• সিলেট, রাত ৯:২৫, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে অ বৈ ধ পাথরবোঝাই ট্রাক আ ট ক

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
জৈন্তাপুরে অ বৈ ধ পাথরবোঝাই ট্রাক আ ট ক

Manual6 Ad Code

জৈন্তাপুরে অ বৈ ধ পাথরবোঝাই ট্রাক আ ট ক

জৈন্তাপুর প্রতিনিধি

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটককে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

Manual2 Ad Code

 

 

Manual1 Ad Code

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানে চারটি অবৈধ পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়। কয়েক ঘণ্টা পর ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর আনলোড করে দেয়। তবে একটি ট্রাক পাথর ফেলে চলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে সেটি আটক করে বিজিবি।

 

এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ট্রাকচালককে শারীরিকভাবে মারধর করেছে বিজিবি এবং ফাঁকা গুলি ছুড়েছে।

 

৪৮ বিজিবির অধিনায়ক জানান, ঘটনাস্থলে শ্রমিকদের সংখ্যা অনেক বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শটগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে গিয়ে শ্রমিক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

 

এদিকে অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com