• সিলেট, রাত ২:১০, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ফার্নিচার ও পান দোকানে র‌্যাবের হানা, ৯ জন গ্রে ফ তা র

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
সিলেটে ফার্নিচার ও পান দোকানে র‌্যাবের হানা, ৯ জন গ্রে ফ তা র

Manual8 Ad Code

সিলেটে ফার্নিচার ও পান দোকানে র‌্যাবের হানা, ৯ জন গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর পৃথক অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থেকে ৫ জন এবং পরবর্তীতে মহানগরীর শেখঘাট থেকে ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব-৯।

Manual1 Ad Code

 

র‌্যাব জানায়, সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী পূর্বপাড়া কলেজ রোড এলাকার রিয়া ফার্নিচারের ভেতরে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সদর কোম্পানী। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ৫ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা জানায়- তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৫টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- আজাদুর রহমান (২৫), মোঃ শিপন উদ্দিন (২৪), সামাদ আহম্মদ (৩০), শাকিব (২০), মোঃ ইয়াসিন আরাফাত (২৮)।

 

Manual2 Ad Code

 

অন্যদিকে, একই দিন রাত পৌণে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন পশ্চিম শেখঘাট নবাব রোড সংলগ্ন একটি পান দোকানের ভেতর অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে অনলাইন জুয়া চক্রের ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়, তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন অ্যাপস বা ডিভাইস ব্যবহারের মাধ্যমে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অল্প টাকার বিনিময়ে অধিক টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে এই খেলায় জয়েন করিয়ে কমিশন লাভ করে।

 

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- মুন্না আহম্মদ (২৬), সাগর তালুকদার (৩০), সুমন আহম্মদ (২৭), সাইফ ইসলাম সুমন (২৬)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com