• সিলেট, বিকাল ৩:৪৫, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি হাসান, সম্পাদক হাই

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি হাসান, সম্পাদক হাই

Manual4 Ad Code

ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি হাসান, সম্পাদক হাই

ছাতক প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী ছিলেন । সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে হাজী মো. আবুল হাসান (চাকা) প্রতিকে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) প্রতিকে ৯৪ ভোট ও হাজী মো. ছালেক মিয়া (টেবিল) প্রতিকে ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।
,
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন। মো. আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিচ) প্রতিকে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে ২ প্রার্থীর মধ্যে হাজী মো. বাবুল মিয়া (তালা চাবি) প্রতিকে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে ২ জনের মধ্যে আদনান হোসেন মিজান (মই) প্রতিকে ৭৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন। মো. আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিকে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

Manual6 Ad Code

৪ জন কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে হাজী মো. বদরুল আলম (ফুটবল) প্রতিকে ৯৭ ভোট, মো. নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিকে ৯১ ভোট, এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিকে ৮৯ ভোট এবং শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতিকে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাজী মো. আব্দুস সাত্তার প্রতিক (দেয়াল ঘড়ি)।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com