• সিলেট, রাত ৩:৫১, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্ট্রা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট সফলভাবে সম্পন্ন

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬
ইন্ট্রা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট সফলভাবে সম্পন্ন

Manual7 Ad Code

ইন্ট্রা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট সফলভাবে সম্পন্ন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্ট্রা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইএমইউপিসি) ২০২৬। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় দিনব্যাপী চলে প্রোগ্রামিং সমস্যা সমাধানের রোমাঞ্চকর লড়াই। পুরো প্রতিযোগিতা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ।

Manual1 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ইন্ট্রা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে মোট ৮৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার মকসুদ আহমেদ, প্রক্টর জনাব সৈয়দ নাকিব সাদী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহফুজুল হাসান।

নির্ধারিত সময়ে বিভিন্ন অ্যালগরিদমিক সমস্যা সমাধানভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দক্ষতার পরিচয় দেয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Mu_Beijjoti । প্রথম রানার-আপ হয় MU_OtritiO এবং দ্বিতীয় রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে RegEx । এছাড়াও বিশেষ সম্মাননা হিসেবে Emerging Girls Team পুরস্কার অর্জন করে The_Metro_Triad ।

Manual4 Ad Code

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় তাঁরা বলেন, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য আরও আত্মবিশ্বাসী করে তোলে।

এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল Progsity, পাওয়ার্ড বাই Sponsor ছিল Appifylab, মেজর স্পনসর ছিল Unique Computer এবং মিডিয়া পার্টনার ছিল Chitrachar। তাঁদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের পাশাপাশি বিচারক, স্বেচ্ছাসেবক, আয়োজক এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় আইএমইউপিসি ২০২৬ সফল ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠান শেষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির জেনেরাল সেক্রেটারি মো. সালমান বলেন, “আইএমইউপিসি ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের টাইটেল স্পন্সর Progsity, পাওয়ার্ড বাই Appifylab, মেজর স্পনসর Unique Computer এবং মিডিয়া পার্টনার Chitrachar-এর সহযোগিতা এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতেও সিএসই সোসাইটি শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখবে।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com