• সিলেট, সকাল ১০:১০, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে ছি ন তা ই

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬
জকিগঞ্জে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে ছি ন তা ই

Manual6 Ad Code

জকিগঞ্জে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে ছি ন তা ই

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

 

সিলেটের জকিগঞ্জে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের পণ্যবাহী টমটম গাড়ি আটকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার ভোররাতের দিকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকার প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন- ৯নং মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে পাপলু আহমদ (২৭), একই ইউনিয়নের খাসেরা গ্রামের শরবেশর ওরফে আব্দুর রহমানের ছেলে জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং কসকনকপুর ইউপির মামরখানী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বেলাল আহমদ (৪০)।

 

পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ-কালীগঞ্জ কেরাইয়া সড়কের সদরখাল ব্রিজ এলাকায় মেসার্স সজিব ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের আকিজ বেক্সার্স, রিদিশা ফুডস ও আড়ং ডেইরিসহ বিভিন্ন কোম্পানির পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি টমটমের গতিরোধ করে মুখোশধারী তিন ব্যক্তি। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছ থেকে পণ্য বিক্রির নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় ডিস্ট্রিবিউটর মো. শিব্বির আহমদ বাদী হয়ে ২৩ জুলাই জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রুজু করে।

 

মামলা রুজুর পরপরই পুলিশ ২৩ জুলাই দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ বাজারের রাজমহল, চৌধুরী প্লাজা এবং গরুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই হওয়া একটি স্যামসাং গ্যালাক্সি এ৫০ মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করাসহ পাপলু আহমদ (২৭), জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং বেলাল আহমদ (৪০) কে গ্রেফতার করে।

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ‘গ্রেফতার আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এই চক্রের অন্য সহযোগীদের নামসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com