• সিলেট, সকাল ১০:১০, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট উন্ময়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬
সিলেট উন্ময়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন

Manual7 Ad Code

র*ক্ত*ব*র্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী

অনলাইন ডেস্ক

সিলেট উন্ময়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে, দেড় সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে একদলীয় শাসনের জাতাকল থেকে আমরা গণতান্ত্রিকধারায় প্রবেশ করেছি। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, সাহস এবং গণমানুষের শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি একটি জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি। সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা ও সম্প্রীতির বীজ বপন করে। তাই সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব কেবল শিল্পচর্চায় সীমাবদ্ধ নয়, সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

 

বুধবার (২২জুলাই) সিলেট মহানগরীর দরগাহ গেইট সোলেমান হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে প্রকাশিত ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

 

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী সাজন আহমদ সাজু’র সভাপতিত্ব এবং সমন্বয়কারী জুবায়ের আহমদ ও সদস্য কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, কবি এবিএম সোহেল রশিদ,সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট এর আহবায়ক ডা. শামিমুর রহমান, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট এর আহবায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট এর সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি।

 

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

কবি সাজ্জাদ আহমদ সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর,কবি জগলুল হক, কবি সুয়েজ হোসেন, অনলাইন একটিভিস্ট বাপ্পু দত্ত, সমাজকর্মী মিছবাহ আহমদ জেহীন, কবি জগলুল হক,কবি শান্তা কামালী,কবি নিশাত ফাতেমা,কবি কাওসার আরা বিথী, কবি আশালতা, সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ,জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নেতা সাহেল আহমদ নয়ন, শামিম আহমদ,শহীদ নূর,সালাম আহমদ,জুয়েল আহমদ,কবি সুফি আকবর, ছড়াকার ইলহাম সাদী,কবি রিপন মিয়া,অভিনেতা কামাল আহমদ, অভিনেতা হাফিজুল ইসলাম, কবি দচএক্সত ফাহিম, সংগীত শিল্পী প্রিয়দর্শন দত্ত পাভেল,গীতিকবি কুবাদ বখত রুবেল, নৃত্য প্রশিক্ষক সিনিয়া দাস ঝুমা,আলমগীর হোসেন,আকমল খান, জাবেদ হোসেন প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com