• সিলেট, রাত ৩:০৯, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নুরুল

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬
বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নুরুল

Manual3 Ad Code

বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নুরুল

অনলাইন ডেস্ক

 

জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার (২৪ জুলাই) সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েই চলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত বছরে অন্তত একটি গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা।”

সবার উদ্দেশে এমপি নুরুল ইসলাম নুরুল বলেন, “নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশ ও খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করুন। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্ন নেওয়ার দায়িত্বও আমাদের সবার।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “সরকার পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

 

সবশেষে তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি—আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ি।”

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে পিটিআই পরিদর্শনকালে প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত পিটিআই ক্যাম্পাসের জলাবদ্ধতার বিষয়টি সংসদ সদস্যের নজরে আনেন। এ সময় স্মৃতিচারণ করে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “পিটিআইয়ের সেই পুকুর কোথায় গেল? সেই পুকুরে কত সাঁতার কেটেছি, এই মাঠে কত খেলেছি।” পরে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “আপনারা একটি পরিকল্পনা দিন, একে একে আপনাদের সব কাজ করা হবে।”

 

Manual7 Ad Code

জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য শেরে নুর আলী।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, পৌর কৃষকদলের আহ্বায়ক রুমেন আহমদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জুয়েল মিয়া, পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ জেলা কৃষকদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com