• সিলেট, রাত ১২:৪৯, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

Manual8 Ad Code

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual6 Ad Code

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৫ আগস্ট) দুপুরে নতুন এই ভবনের ফলক উন্মোচন করা হয়।

ভবনটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে সুপরিসর ও আধুনিক অবকাঠামোর ভূমিকা অপরিসীম। রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এই নতুন ভবন শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পড়ালেখার সুযোগ আরও বাড়িয়ে দেবে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক দিদার চৌধুরী, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলম রফিক, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ইবনে রাজ্জাক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, দেওয়ান আরাফাত চৌধুরী সাকি, অধ্যক্ষ ফরিদ আহমদ, অর্জুন ঘোষ, কালীপদ সুত্রধর, অসীম রঞ্জন তালুকদার, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আলমগীর কুমকুম, সমাজসেবক চিন্ময় কান্তি দাস, ইবনে জাহান তানভীর, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট আরিফ মিয়া, বিশ্বজিৎ দাশ, চমদ্দ পুল, বুলবুল, হিরশয় দেব, রবিন আচার্য সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com