• সিলেট, সকাল ১০:০৫, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-২ আসনের ড. মুফতি ক্বাসিমীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
সিলেট-২ আসনের ড. মুফতি ক্বাসিমীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Manual5 Ad Code

সিলেট-২ আসনের ড. মুফতি ক্বাসিমীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোট

Manual8 Ad Code

 

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বের) বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার কার্যালয়, উপজেলার রামপাশা ইউনিয়নের মাঝপাড়া জামে মসজিদ ও দশঘর ইউনিয়নের পীরেরবাজার এলাকার প্রায় শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ‘চাল, ডাল, পিয়াজ, সয়াবিন তৈল, লবণ’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

Manual2 Ad Code

বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ পৌর সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা এম. আশরাফুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাসিত, রাজনীতিবিদ ক্বারী মাওলানা কামরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা-বন্যা কিংবা যে কোনো দুর্যোগের সময় প্রবাস থেকেও ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী দেশের মানুষে কল্যাণের জন্য বিপুল পরিমাণ সহযোগিতা পাঠিয়েছেন, যা আমরা নিজ হাতে অসহায় মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। মানবিকতার ধারাবাহিকতায় বর্তমান কার্যক্রম চলছে এবং আগামীতেও ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে। এতে প্রয়োজন সকলের সার্বিক সহযোগীতা।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com