• সিলেট, রাত ২:১৯, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক রবিউল ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
শাবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক রবিউল ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল

Manual6 Ad Code

শাবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক রবিউল ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল

শাবিপ্রবি প্রতিনিধি

Manual5 Ad Code

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর এবং কোষাধ্যক্ষ পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত কয়েকটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক। একই দিনে অপর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের প্রো-ভাইস চ্যান্সেলর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

Manual8 Ad Code

 

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক শাহ মো. আতিকুল হককে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও নিয়ম অনুযায়ী পদসংক্রান্ত সকল সুবিধা লাভ করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।

Manual1 Ad Code

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com