• সিলেট, সকাল ৮:৩৭, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট র‍্যাবের কব্জায় মরিয়ম ও হানিফ, কেন?

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সিলেট র‍্যাবের কব্জায় মরিয়ম ও হানিফ, কেন?

Manual6 Ad Code

সিলেট র‍্যাবের কব্জায় মরিয়ম ও হানিফ, কেন?

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব-৯) অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ২টার দিকে ব্রাক্ষণবাড়িয়ার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন আখাউড়া থানার রাজাপুর এলাকার মৃত মদন মিয়ার ছেলে মো. হানিফ (৫০) ও আশুগঞ্জ থানার তালশহর এলাকার শাহিম মিয়ার স্ত্রী মরিয়ম (৭০)।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

র‍্যাব-৯ জানায়, রবিবার (৩০ আগস্ট) বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাক্ষণবাড়িয়ার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রাক্ষণবাড়িয়া-কুমিল্লা সড়কে চেকপোস্ট চলাকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ৯.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ব্রাক্ষণবাড়িয়ার সদর থানা হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com