• সিলেট, রাত ৪:০০, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভা

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভা

Manual5 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সিলেট জেলা বিএনপি।

 

এ উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) রাত ৮টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে সিলেট জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলকে আহ্বায়ক এবং সহসভাপতি নাজিম উদ্দিন লস্করকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটিতে জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সদস্য হিসেবে থাকবেন। এছাড়া সিলেট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দও প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

Manual3 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

Manual6 Ad Code

সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। একইভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

 

প্রস্তুতি সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মুর্শেদ।

 

এ সময় সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সম্পাদক শামীম হেলালী ও অ্যাডভোকেট মোস্তাক আহমদ এবং সহসম্পাদকদের মধ্যে দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, আলাউদ্দিন আলাই, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, শামসুর রহমান শামীম ও ইসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য জসিম উদ্দিন ও আফতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

Manual7 Ad Code

সভায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ময়নুল ইসলাম মঞ্জুরসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com