• সিলেট, সকাল ৮:৩৮, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনে-দুপুরে যে অ বৈ ধ ব্যবসা করছিলেন আকলিমা ও ইতি, ধরল সিলেট র‌্যাব

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
দিনে-দুপুরে যে অ বৈ ধ ব্যবসা করছিলেন আকলিমা ও ইতি, ধরল সিলেট র‌্যাব

Manual2 Ad Code

দিনে-দুপুরে যে অ বৈ ধ ব্যবসা করছিলেন আকলিমা ও ইতি, ধরল সিলেট র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ২ জন মহিলাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রবিবার (৩০ আগস্ট) আনুমানিক সোয়া ১২টার দিকে তাদের অভিযান দিয়ে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার গ্যারাগাঁও এলাকার মো. আজিজ মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও মো. আব্দুল সাত্তার স্ত্রী মোছা. ইতি বেগম (৩০)।

 

Manual8 Ad Code

র‌্যাব জানায়, রবিবার (৩০ আগস্ট) আনুমানিক সোয়া ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পত্তন ইউনিয়নের টানমনিপুর সাকিনস্থ বিজয়নগর টু ব্রাহ্মণবাড়িয়া পাকা রাস্তার শিবিরের ব্রিজের উপর অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশী করে ১০টি কালো ও নীল রঙের বায়ুরোধক পলি জিপারের প্যাকেটের ভেতর থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com