• সিলেট, সকাল ৮:৩৭, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের জালে দুই বক্কর

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সিলেটে পুলিশের জালে দুই বক্কর

Manual8 Ad Code

সিলেটে পুলিশের জালে দুই বক্কর

নিজস্ব প্রতিবেদক

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

Manual1 Ad Code

 

আটককৃতরা হলেন কানাইঘাট উপজেলার দূর্গাপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আবু বক্কর (৩৮), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ এলাকার শফিউল্লার ছেলে আবু বক্কর (২১) ও জকিগঞ্জ উপজেলার মোগাম এলাকার আইনুল হকের ছেলে মো. ফখরুল (২৫)।

Manual4 Ad Code

 

পুলিশ জানায়, রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী মিনি পিক আপে (রেজি. নং- সিলেট মেট্রো ছ ১১-০১৩০) তল্লাশী করে ৫ হাজার ৪০ পিস নেসলে কিট ক্যাট, ১ হাজার ৫৩৬ পিস স্নিকার্স জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা।

Manual6 Ad Code

 

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২৮, তারিখ-৩০/০৮/২০২৬খ্রি. The special power Act 1974, section 25B (1) (B)/25(D) রুজু হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com