• সিলেট, সন্ধ্যা ৭:৪৮, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

Manual2 Ad Code

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা এস এম জিলানী।

Manual6 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ প্রমুখ।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দলের জন্য আজীবন সেক্রিফাইজ করে গেছেন। তিনি ফ্যাসিবাদী গোষ্ঠীর কাছে মাতা নত না করায় আজ আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি।

Manual4 Ad Code

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দল মত, ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের দোয়াতেই প্রমান হয় তিনি জাতীর ঐক্যের প্রতিক ও অভিভাবক। আবেগাপ্লুত কন্ঠে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন মহান আল্লাহ তালা যেন দেশের স্বার্থে খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং হায়াতে তইবা দান করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com