• সিলেট, রাত ৯:১৩, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিকৃবিতে ভিসির বি রু দ্ধে একাট্টা শিক্ষক ও কর্মকর্তাগণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
সিকৃবিতে ভিসির বি রু দ্ধে একাট্টা শিক্ষক ও কর্মকর্তাগণ

Manual8 Ad Code

সিকৃবিতে ভিসির বি রু দ্ধে একাট্টা শিক্ষক ও কর্মকর্তাগণ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলামের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক ও কর্মকর্তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

Manual5 Ad Code

 

সমাবেশে আন্দোলনকারীরা উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এসময় তারা বলেন, বর্তমান উপাচার্যের দায়িত্বকালে নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও নানা ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা। উপাচার্য অবিলম্বে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে উপাচার্যের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর লিখিত আবেদন পাঠানোর কথাও জানান তারা।

Manual4 Ad Code

 

এর আগে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক পদ থেকে ৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন। তবে শুরু থেকেই এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম। তার দাবি, তাকে হেয় করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব অভিযোগ তোলা হচ্ছে।

 

এদিকে উপাচার্যের অপসারণের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com