• সিলেট, সকাল ৭:০৩, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-ঢাকা পুরাতন মহাসড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
সিলেট-ঢাকা পুরাতন মহাসড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

Manual6 Ad Code

সিলেট-ঢাকা পুরাতন মহাসড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি

Manual7 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সিলেট-ঢাকা পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মাধবপুরের মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত হন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের পরিচিত ব্যবসায়ী। তার শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে।

 

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় সিলেট-ঢাকা পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

Manual6 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

Manual8 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com