• সিলেট, রাত ৯:০৬, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে মা দ কে র বিরুদ্ধে বাড়ছে সামাজিক সচেতনতা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
বিয়ানীবাজারে মা দ কে র বিরুদ্ধে বাড়ছে সামাজিক সচেতনতা

Manual2 Ad Code

বিয়ানীবাজারে মা দ কে র বিরুদ্ধে বাড়ছে সামাজিক সচেতনতা

Manual1 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি

মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বিয়ানীবাজারে গ্রামে গ্রামে গড়ে উঠছে সামাজিক প্রতিরোধ। মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ ও সচেতনতামূলক সভা। পুলিশের উৎসাহে এসব কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়ছে।


‎সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন চারখাই, দুবাগের খাড়াভরা ও লাউতার গজারাই এলাকায় মাদকের বিরুদ্ধে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব সভা ও বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকসেবীদের নিরুৎসাহিত করা, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।



‎চারখাইয়ে স্থানীয়দের উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সীমান্তপথে মাদক প্রবেশ ও স্থানীয় পর্যায়ে এর বিস্তার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Manual4 Ad Code

 

 



‎দুবাগের খাড়াভরায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতেও মাদকের বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয়রা। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


‎লাউতার গজারাইয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা। এসময় বক্তারা বলেন, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মাদকের বিস্তার স্থায়ীভাবে রোধ করা সম্ভব।

‎এদিকে সীমান্তপথে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি, পুলিশ ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গত প্রায় তিন মাসে বিজিবি-৫২ বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশের অভিযানেও নিয়মিত মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

 


‎বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী কিংবা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

 

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com