• সিলেট, সন্ধ্যা ৭:৫৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রায়হান ও দোহা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রায়হান ও দোহা

Manual5 Ad Code

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রায়হান ও দোহা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর গবেষণাপত্র তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে গৃহিত হয়েছে। গবেষণাপত্র গ্রহণ করে সেটি সরাসরি উপস্থাপনের তাদেরকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual2 Ad Code

এ দুই শিক্ষার্থী হলেন রায়হান আহমদ তালুকদার ও নুসরাত জাহান দোহা। তারা মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী। তারা দুজনেই সিলেট জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবেও কাজ করছেন। এছাড়া রায়হান মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এবং দোহা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, তুরস্কের ইস্তাম্বুলে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ‘আন্তর্জাতিক কনফারেন্স অন ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে রায়হান আহমদ তালুকদার ও নুসরাত জাহান দোহা ‘আন্ডারস্ট্যান্ডিং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট: অ্যান ইন্টারডিসিপ্লিনারি অ্যানালাইসিস অফ ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি উইথ পলিসি ইমপ্লিকেশন্স’ শীর্ষক গবেষণাপত্র জমা দেন। বিচারকদের রায়ে গবেষণাপত্রটি গৃহিত হয় এবং সেটি সম্মেলনে উপস্থাপনের জন্য তাদেরকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়।

 

Manual1 Ad Code

এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্যের জন্য রায়হান ও দোহাকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com