• সিলেট, রাত ৯:০৫, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান

Manual8 Ad Code

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

‎নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।

‎​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পরিষদের নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন।

‎​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে উন্নত বিশ্ব এগিয়ে গেলেও প্রবাসী অধ্যুষিত সিলেট-১ আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক, উপ-সড়ক ও বাইপাস সড়কের সংস্কারসহ নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আলোচনা করে জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‎​স্মারকলিপিতে তুলে ধরা প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ​সালুটিকর বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে কোম্পানীগঞ্জ সড়কের বরেরঘাট থেকে বাদাঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক ৩০ ফুট প্রশস্ত (দুই লেন) করা। ‎​ওসমানী বিমানবন্দর থেকে কাকুরপাড়-সাহেববাজার হয়ে খাদিম-জাফলং রাস্তা পর্যন্ত এবং সাহেববাজার থেকে হরিপুর জাফলং রাস্তা পর্যন্ত বাইপাস সড়কগুলোকে ২৪ ফুটে উন্নীত করা, যাতে বড় বড় দুটি গাড়ি সহজে যাতায়াত করতে পারে এবং প্রবাসীরা জ্যাম এড়িয়ে বাড়ি ফিরতে পারেন।

Manual6 Ad Code

 

‎​তেলীবাজার থেকে কুমারগাঁও সেতু পর্যন্ত মাত্র ৫-৬ কিলোমিটার সড়কটি ৪ লেনে উন্নীত করা।

Manual1 Ad Code

‎​বিগত সরকারের প্রজ্ঞাপিত নগরীর তেমুখী পয়েন্টে গোলচত্বর নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন।

‎​শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী এবং বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন।
‎​নগরীর ভয়াবহ যানজট নিরসনে প্রস্তাবিত তেমুখীতে ফ্লাইওভার দৃষ্টিনন্দন গোল চত্বর নির্মাণ এবং বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকের বাজার, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলীবাজার বাইপাস সড়কসহ পুরো মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত সিটি কর্পোরেশনের আওতায় সড়কগুলো সম্প্রসারণ করা।

Manual2 Ad Code

‎​স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিনিয়র সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com