• সিলেট, রাত ৩:১৮, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর বিএনপির ৩ উপদেষ্টার পদ স্থগিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
সিলেট মহানগর বিএনপির ৩ উপদেষ্টার পদ স্থগিত

Manual7 Ad Code

সিলেট মহানগর বিএনপির ৩ উপদেষ্টার পদ স্থগিত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

পদ প্রদানের এক সপ্তাহের মধ্যে তিন প্রবাসীর উপদেষ্টা পদ স্থগিত করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া তিন উপদেষ্টা হচ্ছেন- ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।

Manual6 Ad Code

দলীয় সূত্র জানায়, কেন্দ্রের অনুমতি ছাড়া এই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা করায় দেশে ও বিদেশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা করেন। বুধবার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এরপরই বৃহস্পতিবার (আজ) ওই তিন উপদেষ্টার পদ স্থগিত করা হয়।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা মনোনীত করা হয়েছিল। কিন্তু যথাযথ সাংগঠনিক বিধিসম্মত না হওয়ায় তাদের পদ স্থগিত করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com