• সিলেট, রাত ৩:২৮, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ভিশন অ্যান্ড স্মাইল ২০২৬’ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ভিশন অ্যান্ড স্মাইল ২০২৬’ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

Manual4 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ভিশন অ্যান্ড স্মাইল ২০২৬’ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

 

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ভিশন অ্যান্ড স্মাইল ২০২৬’ শীর্ষক ফ্রি চক্ষু ও দন্ত পরীক্ষা ক্যাম্প।

বুধবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিনি অডিটোরিয়ামে সকাল ১১টায় এ ক্যাম্পটির আয়োজন করা হয়। ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 

শুরুতে ফিতা কেটে ‘ভিশন অ্যান্ড স্মাইল ২০২৬’ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের রেজিস্ট্রার শুমানা আজিজ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন মো. মোস্তাক আহমেদ, শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলাউল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নওশাদ আহমেদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মুসা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা নাঈম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের সহ-সভাপতি প্রমিত দে।

আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রায়হান আহমেদ তালুকদার, ক্লাবের যুগ্ম সম্পাদক সাকিব রহমান চৌধুরী এবং দপ্তর সম্পাদক নুসরাত জাহান দোহা, এবং সাধারণ সদস্য ফাহিয়ান শাহ চাঁদ, চৌধুরী সাঈদ কামাল আরিবসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে চোখ ও দাঁতের সুস্থতা বজায় রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দৈনন্দিন পরিচর্যা এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

 

Manual3 Ad Code

সেমিনার শেষে শুরু হয় মূল চক্ষু ও দন্ত পরীক্ষা কার্যক্রম।

ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডা. আহমেদ জাহিন সাহিব (মিশু), রেসিডেন্ট আই সার্জন ও পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটের সাবেক রেজিস্ট্রার এবং দন্ত বিশেষজ্ঞ ডা. জান্নাতুল লাইবা, প্রতিষ্ঠাতা ও প্রধান কনসালট্যান্ট, দ্য স্মাইল আর্টিস্ট ডেন্টাল কেয়ার, সিলেট, অংশগ্রহণকারীদের চক্ষু ও দন্ত পরীক্ষা করেন।

 

এ সময় তারা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি রোগীদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা সম্পর্কে পরামর্শ এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।

প্রতিটি রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে ক্যাম্পে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

ক্যাম্পে অংশগ্রহণের জন্য ১০ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়। নিবন্ধন কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
ক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু ও দন্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এ উদ্যোগটি সবার জন্য উপকারী হয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘ভিশন অ্যান্ড স্মাইল ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বৃহত্তর পরিসরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com