• সিলেট, রাত ৯:১৮, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual5 Ad Code

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সিলেটের পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত এবং যানজটহীন হিসেবে গড়ে তুলতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।

 

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে ‘শ্যামা বেকারি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।”

Manual2 Ad Code

জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

 

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com