• সিলেট, ভোর ৫:৫১, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বিভিন্ন উপজেলাসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
সিলেটের বিভিন্ন উপজেলাসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার

Manual6 Ad Code

সিলেটের বিভিন্ন উপজেলাসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

সিলেটসহ দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত থাকবেন।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে- এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

 

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনটি বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসের পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি রাজস্ব আদায়, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন। এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তকে তাদের পরবর্তী পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

 

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com