• সিলেট, রাত ৩:৫০, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

Manual2 Ad Code

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ
বাসস

 

Manual5 Ad Code

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিত করা, জ্ঞান বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এ লক্ষ্যে বুধবার পিকেএসএফ ভবন-১-এ প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পিকেএসএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষে সাধারণ সম্পাদক আবুল কাশেম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Manual4 Ad Code

এ সময় পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফ সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।

এ ছাড়া পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম, গবেষণা, সমীক্ষা, উদ্ভাবন ও প্রকাশনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা এবং এসব বিষয়ে তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনের জন্য ইআরএফ সদস্যদের অংশগ্রহণে মিডিয়া ভিজিট আয়োজনেও সহযোগিতা করা হবে।

Manual4 Ad Code

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানুষের জীবিকা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com