• সিলেট, রাত ৩:৫০, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের জোর দাবি এডভোকেট আব্দুর রকিবের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের  জোর দাবি এডভোকেট আব্দুর রকিবের

Manual4 Ad Code

বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

Manual5 Ad Code

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

Manual4 Ad Code

বিবৃতিতে এডভোকেট আব্দুর রকিব বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক ১৯ দফা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটের অন্যতম মৌলিক দাবি ও চেতনা ছিল সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজন করা। শহীদ জিয়াউর রহমান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশের সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থার মূলনীতি যুক্ত করেছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, পরবর্তীতে ইসলামবিরোধী রাজনৈতিক শক্তি ও সরকার সংবিধান থেকে এই গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারাটি বাদ দেয়। এর মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও চেতনার ওপর আঘাত হানা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের উচিত দেশের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে অবিলম্বে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা। সংবিধানে এই ধারা পুনঃসংযোজন দেশের কোটি কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি এবং এর মাধ্যমে রাষ্ট্রে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com