• সিলেট, রাত ৮:৩৭, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্য যুবদলের নিউহ্যাম শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আহমদ হোসেন

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬
যুক্তরাজ্য যুবদলের নিউহ্যাম শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আহমদ হোসেন

Manual5 Ad Code

যুক্তরাজ্য যুবদলের নিউহ্যাম শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আহমদ হোসেন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের নিউহ্যাম শাখার ৬২ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহমদ হোসেনকে সভাপতি ও শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

Manual2 Ad Code

গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কার্যালয়ে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী কর্তৃক অনুমোদিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে হোসেন আলী নোমান, সহ-সভাপতি হিসেবে ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তারিক আহমদসহ মোট ১৪ জনকে সভাপতি ও সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল কবির, শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদসহ অন্যদের মনোনীত করা হয়েছে।

Manual3 Ad Code

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আলী ইমরান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সায়েম আহমদ ও সাহানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউহ্যাম শাখার নবগঠিত এ পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Manual6 Ad Code

নতুন কমিটির সভাপতি আহমদ হোসেনের নেতৃত্বে নিউহ্যাম শাখার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় নিউহ্যাম শাখার এ ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।-বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com