• সিলেট, রাত ৮:৩৮, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

উদ্যোক্তা নামে একটি কর্মসূচি চালু করেছে সরকার: এমপি এমরান চৌধুরী

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬
উদ্যোক্তা নামে একটি কর্মসূচি চালু করেছে সরকার: এমপি এমরান চৌধুরী

Manual2 Ad Code

উদ্যোক্তা নামে একটি কর্মসূচি চালু করেছে সরকার: এমপি এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে অবদান রাখবেন। ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সব ধরণের সুযোগ-সুবিধা থাকে এসব নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ ব্যবসায়ীরা ভবিষ্যৎতে নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে হাজির হবেন। ইতিমধ্যে উদ্যোক্তা নামে একটি কর্মসূচি চালু করা হয়েছে যেখানে ১০ লাখ টাকা পর্যন্ত সরকার থেকে ঋণ দেওয়া হচ্ছে। সরকারের ব্যবসার প্রতি যে প্রতিশ্রুতি এটা তার প্রতিফলন। আগামীতে ব্যবসা আরও সম্প্রসারণ হবে এবং দেশের উন্নয়নে সবাই অবদান রাখবে।

Manual8 Ad Code

 

তিনি শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা পৌর শহরের দাড়িপাতনস্থ এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন-এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের পরিচালক আমিনুর রহমান লিপন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহিউসসুন্নাহ চৌধুরী নার্গিস, ছালিক আহমদ চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর প্রভাসক রেহান উদ্দিন রায়হান।

 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com