• সিলেট, রাত ৯:৫২, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নাইট গার্ডের ম*র*দেহ উদ্ধার, আ/ট/ক ১৩ শ্রমিক

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬
সিলেটে নাইট গার্ডের ম*র*দেহ উদ্ধার, আ/ট/ক ১৩ শ্রমিক

Manual2 Ad Code

সিলেটে নাইট গার্ডের ম*র*দেহ উদ্ধার, আ/ট/ক ১৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইটগার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে প্রায় আড়াই বছর ধরে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ১৩ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বর্তমানে বাইরে থাকায় ঘটনার বিস্তারিত পরে জানাবেন বলে জানান।

 

এ ঘটনায় নিহতের মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com