• সিলেট, রাত ১১:৩৩, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে সীমান্ত দিয়ে মানব পা চা র, ফাতেমাসহ আ ট ক ৩

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬
সুনামগঞ্জে সীমান্ত দিয়ে মানব পা চা র, ফাতেমাসহ আ ট ক ৩

Manual2 Ad Code

সুনামগঞ্জে সীমান্ত দিয়ে মানব পা চা র, ফাতেমাসহ আ ট ক ৩

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual6 Ad Code

 

 

Manual2 Ad Code

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮) এবং দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির।

 

Manual7 Ad Code

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আরও দুই ব্যক্তি অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে গেছেন।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দিতেন। ঘটনার সময় তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে আমিরসহ তাদের আটক করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com