• সিলেট, সকাল ১০:২৮, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবদলকে প্রতিদ্বন্দ্বী নয়, ভাই মনে করুন: মৌলভীবাজারে মুন্না

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
যুবদলকে প্রতিদ্বন্দ্বী নয়, ভাই মনে করুন: মৌলভীবাজারে মুন্না

Manual1 Ad Code

যুবদলকে প্রতিদ্বন্দ্বী নয়, ভাই মনে করুন: মৌলভীবাজারে মুন্না

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual1 Ad Code

জাতীয়তাবাদী যুবদলকে কোনোভাবেই প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শীর্ষ নেতাদের উদ্দেশ্যে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, “যুবদল আপনাদেরই ভাই। দলের সার্বিক স্বার্থে এবং তৃণমূলকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করুন।”

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আরও বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার প্রত্যয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটির স্মৃতিকে ধারন করে প্রতিবছর দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়ে আসছে।”

জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার-৩ আসনের এমপির রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান।

Manual4 Ad Code

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার বক্তব্য রাখেন।অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ জেলার ৭টি উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুবদলের প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রাক্তন যুবদল নেতা ও উপস্থিত কেন্দ্রীয় অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com