• সিলেট, রাত ১:০১, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

Manual8 Ad Code

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

Manual3 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি

বর্ণাট্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকেল ২টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে এবং সংগঠনটির পাথারিয়া ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, ‘সংগঠনের কার্যালয় উদ্বোধন হওয়া নিঃসন্দেহে সবার জন্য আনন্দের দিন। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন, সেই ঐক্য ধরে রাখবেন। কারণ একতাই শক্তি। একজন মানুষ একা অনেক কিছু করতে পারে না। সবাই একসঙ্গে থাকলে বড় কিছু করা সম্ভব। আমি শুরু থেকেই এই সংগঠনের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।

Manual1 Ad Code

আরও বক্তব্য রাখেন- সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিব আহমদ, কোষাধ্যক্ষ হর গোপাল দাস, প্রচার সম্পাদক সেলিম আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং সিনিয়র সদস্য রজব আলী।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি বজলু মিয়া ও সহ-সভাপতি আশাই মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি আশিক মিয়া ও সহ-সভাপতি আজমল খাঁ, শিমুলবাঁক ইউনিয়ন কমিটির সভাপতি আলা উদ্দিন ও সহ-সভাপতি হাফিজুর রহমান, জয়কলস ইউনিয়ন কমিটির সভাপতি আফরোজ মিয়া এবং পাথারিয়া ইউনিয়ন কমিটির সভাপতি জিলাই মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com