• সিলেট, রাত ১০:০৯, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
মৌলভীবাজারে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

Manual3 Ad Code

মৌলভীবাজারে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual6 Ad Code

যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও মর্যাদার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান এমপি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।” তিনি দেশ ও জাতির কল্যাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ইতিহাসকে সঠিকভাবে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারকে একটি শান্তিময় ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেয়র চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com