• সিলেট, রাত ৯:৫৬, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জ ব্দ ১৬ লাখ টাকার বুঙ্গার মাল

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
সিলেটে জ ব্দ ১৬ লাখ টাকার বুঙ্গার মাল

Manual6 Ad Code

সিলেটে জ ব্দ ১৬ লাখ টাকার বুঙ্গার মাল

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

Manual6 Ad Code

শনিবার (৭ নভেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

Manual5 Ad Code

 

 

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার, বিছানাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিয়ার, ফেন্সিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টমেটো, আলু, কসমেটিক্স, চিপস, গাড়ীর টায়ার জব্দ করতে সক্ষম হয়। এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ৪শ’ ১০ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন কানাইঘাটের সুরইঘাট বিওপির একদল সদস্য শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে যার সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

Manual7 Ad Code

জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বিজিবির প্রেসনোটে উল্লেখ করা হয়েছে।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com