• সিলেট, রাত ৯:৫৬, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

Manual8 Ad Code

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে মিছিল সহকারে অংশগ্রহণ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Manual6 Ad Code

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ উৎসবমুখর পরিবেশে অংশ নেন। এ সময় তাঁরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য ও সংহতির বিষয়টি প্রকাশ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, বিএনপি নেতা ইমতিয়ার হোসেন আরাফাত, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ জি সুহিন, মহানগর যুবদলের সাবেক মৎস্য ও পশুবিষয়ক সহসম্পাদক এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-কোষাধ্যক্ষ মো. মনোয়ার বক্ত শাকিল।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু ইউসুফ মুন্না, দেলোয়ার হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা মাহফুজ আহমেদ ও শাহিন আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, সাইদুল ইসলাম, সেকুল আহমেদ, কুচাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাকের রহমান, জাহেদ আহমদ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রিপন আহমেদ, সাবেক জেলা যুবদল নেতা শাহিন আহমেদ, মহানগর তরুণ দলের সাংগঠনিক সম্পাদক শরিয়ত আলী, তোফায়েল আহমদ, জমির আলী, সাকির আহমদ শাকিল, বাক্তাবার হাসান আফসান, মিনহাজ খান, সাইফুর রহমান, আব্দুল বাসিত, মাহফুজ আহমেদ রবি, পাভেল আহমেদ, জুবেল আহমদ, ইমরান আহমেদ ইমন, আবুল কালাম, আলিনুর, হাবিব, ফারহান, আহমদ, মকসুদ, বাপ্পি, জাবেদ, খুকন, তাপু, ইজ্জত আলী ও আলজুরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com