• সিলেট, রাত ১০:১৩, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সমবায় আন্দোলন অন্যের ওপর নির্ভরতা কমায় : রিজভী

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
সমবায় আন্দোলন অন্যের ওপর নির্ভরতা কমায় : রিজভী

Manual4 Ad Code

সংগৃহীত ছবি

সমবায় আন্দোলন অন্যের ওপর নির্ভরতা কমায় : রিজভী
অনলাইন ডেস্ক

 

 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমবায় আন্দোলন অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয়, যুগে যুগে জাতির কল্যাণে এই সমবায় কাজে লেগেছে।

রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার নাগরী এলাকায় কাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

রুহুল কবির রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়েও এ আন্দোলন তার কার্যকারিতা ধরে রেখেছে। এখনো এ পদ্ধতি অনুসরণ করে অসংখ্য মানুষ স্বাবলম্বী হচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তার বক্তব্যে সমবায় খাতের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহসহ বিভিন্ন সমবায় সমিতির বিশিষ্ট ব্যক্তিরা। তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সমবায় সমিতি ও সফল সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com