আন্তবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী
অনলাইন ডেস্ক
‘আন্তবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলাদেশ সেনাবাহিনী দলকে ৪৩-৪০ পয়েন্টে পরাজিত করে তারা।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমানবাহিনী দলের ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/