• সিলেট, রাত ১০:০৪, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রণজিৎ সরকারের ভাইরাল ভিডিওতে দেখা সুনামগঞ্জের সেই তারা মিয়া আ ট ক

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
রণজিৎ সরকারের ভাইরাল ভিডিওতে দেখা সুনামগঞ্জের সেই তারা মিয়া আ ট ক

Manual6 Ad Code

রণজিৎ সরকারের ভাইরাল ভিডিওতে দেখা সুনামগঞ্জের সেই তারা মিয়া আ ট ক

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশের ভাইরাল ভিডিওতে উপস্থিতি শনাক্ত হওয়ার পর সুনামগঞ্জে তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

 

তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

 

Manual1 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, রণজিৎ সরকারের ফেসবুকে প্রকাশিত সমাবেশের ভিডিও বিশ্লেষণ করে তারা মিয়ার উপস্থিতি শনাক্ত করা হয়। পাশাপাশি মুঠোফোনের অবস্থান যাচাই করেও তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মিয়া রণজিৎ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

 

Manual3 Ad Code

এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে দলীয় নেতা-কর্মীদের পাহারারত অবস্থায়ও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেখানে তারা মিয়ার উপস্থিতির বিষয়টি আলোচনায় আসে।

Manual5 Ad Code

 

 

এদিকে, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের গোপালটিলায় রণজিৎ সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে ঘিরে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com