• সিলেট, রাত ১০:০৫, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউএনওর বিশেষ উদ্যোগে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ শিক্ষকরা

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
ইউএনওর বিশেষ উদ্যোগে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ শিক্ষকরা

Manual3 Ad Code

ইউএনওর বিশেষ উদ্যোগে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ শিক্ষকরা

দিরাই প্রতিনিধি

দিরাইয়ে শ্রেষ্ঠ হয়েও পাননি আমন্ত্রণ, পরে ইউএনওর বিশেষ উদ্যোগে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ শিক্ষকরা

সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় উপস্থিত হননি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত দুই শিক্ষক। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁদের কার্যালয়ে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে সনদ ও পুরস্কার তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার এবং একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সন্দীপন দাসের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হন দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার। একই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় দিরাই সরকারি ডিগ্রি কলেজ। এ ছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক সন্দীপন দাস।

Manual4 Ad Code

 

গত ২ নভেম্বর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সনজীব সরকার। তবে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র কিংবা সরাসরি কোনো তথ্য না পাওয়ায় অনুষ্ঠানে যাননি শ্রেষ্ঠ নির্বাচিত ওই দুই শিক্ষক।

 

এ ঘটনায় স্থানীয় শিক্ষক ও সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছিলেন, তাঁকে প্রাতিষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হয়নি, এমনকি ফোন করেও আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে, প্রভাষক সন্দীপন দাস বিষয়টিকে আয়োজকদের দায়িত্বহীনতা ও ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

 

তখন আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ যোগাযোগের ত্রুটির কথা স্বীকার করেন। তিনি জানান, একাধিক উপজেলার দায়িত্ব পালন এবং নতুন যোগদানের কারণে সবার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আশ্বাসও দেন তিনি।

অবশেষে ইউএনওর উদ্যোগে দুই কৃতী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হলো।

Manual7 Ad Code

 

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com