• সিলেট, সন্ধ্যা ৭:১০, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

Manual7 Ad Code

ফাইল ছবি

 

ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
অনলাইন ডেস্ক

 

 

ভোরের মৃদু কুয়াশা আর রোদের লুকোচুরির মধ্য দিয়ে প্রকৃতিতে হাতছানি দিচ্ছে শীত। তবে ডিসেম্বর থেকেই বাড়তে শুরু করবে শীতের তীব্রতা। এবার দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদপ্তর।

Manual4 Ad Code

রাজধানীর বাইরে হেমন্তের হিমেল হাওয়ার ছোঁয়া মিললেও ঢাকায় তা অনুভূত হয় শুধু রাতেই। তবে বইছে মৃদু ঠান্ডা বাতাস। ভোরের প্রকৃতিতে হালকা কুয়াশা; সঙ্গে ঘাসের ডগায় শিশিরবিন্দু—সব মিলিয়ে প্রকৃতিতে শীতের আগমন।

বুধবার ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। কমছে রোদের তীব্রতা।

Manual6 Ad Code

আবহাওয়াবিদরা জানান, ভৌগোলিক কারণে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনুভূত তাপমাত্রা বেশি থাকবে।

এদিকে কংক্রিটের নগরী ঢাকায় এখনো লাজুকভাব নিয়ে লুকিয়ে আছে শীত। রাতে কিছুটা হিমেল হাওয়া অনুভূত হলেও দিনের চিত্র উল্টো। যদিও ঢাকাসহ কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কখনো কখনো নামছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ডিসেম্বর থেকেই বাড়বে শীতের তীব্রতা। এবার শীতে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদপ্তর।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com