• সিলেট, সন্ধ্যা ৭:০৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে স্ত্রীর হাতে আ হ ত সেই যুবকের মৃ ত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
মাধবপুরে স্ত্রীর হাতে আ হ ত সেই যুবকের মৃ ত্যু

Manual8 Ad Code

মাধবপুরে স্ত্রীর হাতে আ হ ত সেই যুবকের মৃ ত্যু

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পরে মারা গেছেন। আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

Manual6 Ad Code

জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম (২৫)। এরপর গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২০ নভেম্বর এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে দেয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

 

Manual2 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মামুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com