ফাইল ছবি
জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন মুশফিক
অনলাইন ডেস্ক
ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজ দিয়েই থামছে অভিজ্ঞ এই ব্যাটারের আন্তর্জাতিক অধ্যায়।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে বোর্ড সভায় বসে বিসিবির পরিচালনা পর্ষদ। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড মুশফিকের।
আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।
বিডি প্রতিদিন/