• সিলেট, সন্ধ্যা ৭:২৪, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ-২ আসনের মনোনয়ন সংগ্রহ করলেন শিশির মনির

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
সুনামগঞ্জ-২ আসনের মনোনয়ন সংগ্রহ করলেন শিশির মনির

Manual7 Ad Code

সুনামগঞ্জ-২ আসনের মনোনয়ন সংগ্রহ করলেন শিশির মনির

দিরাই প্রতিনিধি

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

Manual7 Ad Code

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল, শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

Manual2 Ad Code

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা চাই দিরাই–শাল্লায় একটি ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই আমার বিশ্বাস।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যেন কারও মনে কোনো ভয়ভীতি না থাকে। সে ধরনের পরিবেশ সৃষ্টি করাই প্রশাসনের দায়িত্ব।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com