• সিলেট, সন্ধ্যা ৭:৩৭, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু কারাগারে

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু কারাগারে

Manual2 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু কারাগারে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু মুখার্জীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তাহিরপুর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

এরআগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তাহিরপুর বাজারের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

 

অপু মুখার্জী তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক এবং সাবেক বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরে দায়ের হওয়া নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এ ঘটনার সঙ্গে অপু মুখার্জীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

 

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com