• সিলেট, সকাল ৬:১৩, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেটে বিএনপির খতমে কোরআন ও দোয়া

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেটে বিএনপির খতমে কোরআন ও দোয়া

Manual6 Ad Code

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেটে বিএনপির খতমে কোরআন ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতার নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক হিসেবে যাঁকে মনে রাখবে জাতি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শোক কর্মসূচির অংশ হিসেবে শোক বই স্বাক্ষর, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং খতমে কোরআন শেষে দোয়া মাহফিলসহ নানা শোক কর্মসূচি পালিত হয়েছে।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর তোপখানাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে শোক বই খোলা হয়, যেখানে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৪টা পর্যন্ত স্বাক্ষর কার্যক্রম চলবে বলে জানানো হয়।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

শোক কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘শ্রদ্ধা ও সম্মান জোর করে আদায় করা যায় না। এটি মানুষের কাজ, আদর্শ ও চরিত্রের নিরব মূল্যায়নের মধ্য দিয়েই তৈরি হয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জোর করে আদায় করা শ্রদ্ধা স্থায়ী হয় না, কিন্তু প্রকৃত সম্মান ঠিকই থেকে যায়।’

 

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবন এই সত্যের সাক্ষ্য বহন করে। প্রতিকূলতার মাঝেও তাঁর অঙ্গীকার, সাহস ও দৃঢ়তা কোটি মানুষের হৃদয়ে তাঁকে চিরস্থায়ী আসনে বসিয়েছে।’

Manual2 Ad Code

 

এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় হযরত শাহজালাল (রা.) মাদরাসা, নয়াসড়ক মাদরাসা, দারুস সালাম মাদরাসা ও কাজীরবাজার মাদরাসায় পবিত্র কোরআন খতম করা হয়। পরে বাদ আসর হযরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com