• সিলেট, দুপুর ২:৫৭, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

Manual2 Ad Code

মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনতার ঢল নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টার দিকে এখানে জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন।

গতকাল মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। এছাড়া সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১০টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী জানাজাস্থলে আসছেন। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সকাল থেকেই জনস্রোত দেখা যাচ্ছে। যতই সময় গড়াচ্ছে ততই লোকসমাগম বাড়ছে।

এদিকে, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন/

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com