• সিলেট, রাত ৮:৫৪, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের সমর্থনে উঠান বৈঠক

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের সমর্থনে উঠান বৈঠক

Manual8 Ad Code

দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের সমর্থনে উঠান বৈঠক

দোয়ারাবাজার প্রতিনিধি

Manual4 Ad Code

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

Manual1 Ad Code

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে দোয়ারাবাজার উপজেলায় ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ চলছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গেদাই মিয়া এবং সঞ্চালনা করেন হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম এ বারী।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। এ এলাকার উন্নয়ন ও পরিবর্তনে একমাত্র উপযুক্ত নেতৃত্বে দিতে পারবেন তিনি।

Manual5 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, যুবদল নেতা মাসুক মিয়া, নাজিম উদ্দিন, মো. শামস উদ্দিন, আব্দুল হান্নান, মো. একলাছ মিয়া, মো. খালু মিয়া, মোহাম্মদ আরমান আলী, সুরুজ আলী প্রমুখ।

Manual5 Ad Code

সভায় উপস্থিত নেতাকর্মী ও গ্রামবাসীরা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। তারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com